২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ অধিবেশন চলবে ১০ এপ্রিল পর্যন্ত

নবম জাতীয় সংসদের অষ্টম অধিবেশন ২৫ জানুয়ারি শুরু হয়ে চলবে ১০ এপ্রিল পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2011, 11:08 AM

Updated : 24 Aug 2022, 02:23 PM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম জাতীয় সংসদের অষ্টম অধিবেশন ২৫ জানুয়ারি শুরু হয়ে চলবে ১০ এপ্রিল পর্যন্ত। সোমবার সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের পর এ তথ্য জানিয়েছেন সংসদের প্রধান হুইপ আব্দুস শহীদ। অধিবেশন শুরুর দিনই রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ভাষণ দেবেন। তার ভাষণের পর অধিবেশন মুলতবি হয়ে যাবে। ১ ফেব্র"য়ারি থেকে তা আবার শুরু হয়ে ১০ এপ্রিল পর্যন্ত ৪৪ কার্যদিবস চলবে। উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কার্যদিবসে সাড়ে ৪টা থেকে অধিবেশন শুরু হবে। উদ্বোধনী দিন শুরু হবে ৩টায়। সংসদের এ অেিবশনেও বিএনপির যোগ দেওয়ার ইঙ্গিত মেলেনি। সংসদে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে রোববার প্রধান হুইপ বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুককে টেলিফোন করলেও তাতে সাড়া মেলেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমআই/১৬৫৭ ঘ.