ঢাকা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির রজতজয়ন্তী আগামী ৫ ফেব্র"য়ারি উদযাপিত হতে যাচ্ছে।
রোববার সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
রজতজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নিতে সমিতির সাবেক সদস্যসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের বিশ্ববিদ্যালয় প্রতিবেদকদের ৩০ জানুয়ারির মধ্যে নিবন্ধন করতে অনুরোধ জানানো হয়েছে।
এ জন্য রজতজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক খায়রুল আনোয়ার মুকুল, সাংবাদিক সমিতির সভাপতি রাকিব আহমেদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান ও দপ্তর সম্পাদক তারিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এইচএ/২০০০ ঘ.
bdnews24