২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে সেতু ভেঙে ট্রাক খালে, আহত ১৫

টাঙ্গাইলে দেলদুয়ার উপজেলায় বেইলি সেতু ভেঙে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশা খালে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2011, 11:38 AM

Updated : 24 Aug 2022, 02:22 PM

টাঙ্গাইল, জানুয়ারি ২৩ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলে দেলদুয়ার উপজেলায় বেইলি সেতু ভেঙে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশা খালে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। টাঙ্গাইলের নাগরপুর সড়কের দেলদুয়ার উপজেলার এলাসিন বাজারের কাছে রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর এ সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আহতদের মধ্যে পাঁচ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। দেলদুয়ার থানার ওসি আবু বকর সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ২টার দিকে পাথরভর্তি একটি ট্রাক টাঙ্গাইল থেকে এলাসিন যাওয়ার সময় সেতুকে উঠলে এটি ভেঙে নিচে খালে পড়ে যায়। এ সময় আরো চারটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি মোটর সাইকেলও পড়ে যায়। আহত হয় অন্তত ১৫ জন। পুনরায় এ সড়কে যান চলাচল স্বাভাবিক হতে কয়েকদিন সময় লাগতে পারে বলে জানান তিনি। বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৭২৪ ঘ.