২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ৫ 'চরমপন্থী' গ্রেপ্তার

পাবনার আটঘরিয়া উপজেলায় অস্ত্রসহ পাঁচ 'চরমপন্থী' কে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2011, 08:27 AM

Updated : 24 Aug 2022, 02:22 PM

পাবনা, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার আটঘরিয়া উপজেলায় অস্ত্রসহ পাঁচ 'চরমপন্থী' কে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, একদন্ত ইউনিয়নের জোরগাছা চৌরাস্তা মোড়ে শনিবার রাত ১টার দিকে 'বন্দুকযুদ্ধের' পর তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সুজানগর উপজেলার চরখলিলপুর গ্রামের ইউছুফ (২৭), আটঘরিয়া উপজেলার সুজাপুর গ্রামের সাইফুল ইসলাম (৫০) ও একই উপজেলার আরজুপাড়া গ্রামের মোকছেদ বিশ্বাস (৩২), চাটমোহর উপজেলার চক তারাপাশা গ্রামের ফয়জুল ইসলাম (২৩) এবং একই গ্রামের চপ্পু সরদার (২০)। আটঘরিয়া থানার ওসি হানিফুল ইসলাম জানান, জোরগাছা চৌরাস্তা মোড়ে ১০-১৫ জন চরমপন্থী গোপন বৈঠক করছে-এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশের উপস্থিতি টের পেয়ে চরমপন্থীরা তাদের লক্ষ করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ১৫ মিনিট দুই পক্ষে গুলি বিনিময় হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে। বাকিরা পালিয়ে যায়।" গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩ রাউন্ড তাজা গুলি ও একটি কাটা রাইফেল উদ্ধার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৪১১ ঘ.