২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেরোইন বিক্রির দায়ে রাজধানীতে পাঁচজনকে কারাদণ্ড

মাদক বিক্রির অভিযোগে রাজধানীতে পাঁচজনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2011, 04:33 PM

Updated : 24 Aug 2022, 02:21 PM

ঢাকা জানুয়ারী ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদক বিক্রির অভিযোগে রাজধানীতে পাঁচজনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকালে আগারগাওয়ের বিএনপি বস্তি এলাকায় অভিযান চালিয়ে হেরোইনের পুরিয়াসহ ওই পাঁচজনকে আটক করা হয়। শেরেবাংলানগর থানায় ওসি জিয়া উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাঁচজনের মধ্যে শিপন (৩৫), রাজা (৩০), আব্দুল মান্নান (৩২) ও মো. শহীদের (২৫) কাছে ৩৫ পুরিয়া এবং রিপন ওরফে স্বপনের (৩০) কাছে ৭০ পুরিয়া হেরোইন পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত ওই পাঁচ জনের প্রত্যেককে ২ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেয়। রাতেই শেরেবাংলানগর থানায় মামলা করে গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জেকে/২২২৪ ঘ.