২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকের ধাক্কায় লেগুনা চুরমার, নিহত ৩

নরসিংদী সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী একটি লেগুনা চুরমার হয়ে তিন জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2011, 05:02 AM

Updated : 24 Aug 2022, 02:22 PM

নরসিংদী, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী একটি লেগুনা চুরমার হয়ে তিন জন নিহত হয়েছে। সদর উপজেলার চৈতাব এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নরসিংদী সদর থানার উপপরিদর্শক মোল্লা টুটুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনায় লেগুনার তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতরা হলেন- নুরুল ইসলাম (৫০), জাহাঙ্গীর মিয়া (৩০) ও মর্জিনা বেগম (২০)। দুর্ঘটনায় পাঁচ জন আহত হন বলে পুলিশ জানায়। তাদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটি আটক করেছে পুলিশ। তবে চালক পলাতক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৩১১ ঘ.