২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএসআই'র বিরুদ্ধে লুটের অভিযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে লুটের অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2011, 04:34 PM

Updated : 24 Aug 2022, 02:21 PM

নারায়ণগঞ্জ, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে লুটের অভিযোগ পাওয়া গেছে। তবে এই পুলিশ কর্মকর্তা অভিযোগ অস্বীকার করেছেন। নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার তালতলা এলাকার দু'টি ভাঙ্গারি দোকানের মালিকের কাছ থেকে এবং ক্যাশবাক্স ভেঙ্গে ৪১ হাজার টাকা লুটের লিখিত অভিযোগ করা হয়েছে এএসআই মেজবাহউদ্দিনের বিরুদ্ধে বৃহস্পতিবার সকাল ৬টায় এই ঘটনা ঘটে বলে দুই ভাঙ্গারি ব্যবসায়ী অভিযোগে উল্লেখ করেছেন। ব্যবসায়ী শাহীন ও আমজাদ অভিযোগ করেন, এএসআই মেজবাহউদ্দিন তিন সোর্স নিয়ে একটি হলুদ ট্যাক্সিক্যাবে করে তাদের দোকানে যায়। প্রথমে আমজাদের পকেট থেকে ১১ হাজার টাকা জোর করে কেড়ে নেন তিনি। পরে মেজবাহউদ্দিন শাহীনের দোকানে যান। কিন্তু শাহীন তখন দোকানে ছিলেন না। তিনি পাশের রুবেলের দোকান থেকে হাতুড়ি নিয়ে শাহীনের দোকানের ক্যাশ বাক্স ভেঙ্গে ৩০ হাজার টাকা নিয়ে যান। এর আগেও মেজবাহউদ্দিন ভাঙ্গারি ব্যবসায়ী শাহীনের কাছ থেকে সাড়ে ১৩ হাজার টাকা নিয়ে যান বলে অভিযোগ করেন তিনি। এএসআই মেজবাহউদ্দিন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ওই দুই ভাঙ্গারি ব্যবসায়ী চোরাই মালের ব্যবসা করেন। তারা চোরকে টাকা-পয়সা দিয়ে লালন-পালন করেন। চোরদের বিরুদ্ধে অভিযান চালানোর কারণেই তারা ষড়যন্ত্র করে তার বিরুদ্ধে মিথ্যা এই অভিযোগ এনেছেন। ফতুল্ল