২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় নববধূসহ নিহত ৬

বগুড়ার শিবগঞ্জে আলুবোঝাই ট্রাক ও ভটভটির (স্থানীয়ভাবে তৈরি যান) সংঘর্ষে নববধূসহ একই পরিবারের ছয়জন মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2011, 05:29 PM

Updated : 24 Aug 2022, 02:21 PM

বগুড়া, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ার শিবগঞ্জে আলুবোঝাই ট্রাক ও ভটভটির (স্থানীয়ভাবে তৈরি যান) সংঘর্ষে নববধূসহ একই পরিবারের ছয়জন মারা গেছে। আহত হয়েছে বরসহ আরো সাতজন। বুধবার রাত ১০টার দিকে উপজেলার মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন- নববধু শিবগঞ্জ উপজেলার জাবারিপুর গ্রামের মোমেনা খাতুন (১৮) ও তার বোন শ্যামলী (১৬), আলমগীর হোসেন (২৫), আব্দুল হান্নান (২৫), ধলু মিয়া (২৮) ও মমতাজ বেগম (১৮)। পুলিশ জানায়, জাবারিপুর গ্রামে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে রাত সাড়ে ৯টার দিকে ভটভটিতে তরে নববধুকে নিয়ে বরপক্ষের লোকজন একই উপজেলার খরপা গ্রামের ফিরছিলো। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার ওসি মোকাদ্দেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি এখনো ঘটনাস্থলে আছি। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হচ্ছে।" ভটভটিতে কতজন যাত্রী ছিলেন জানতে চাইলে তিনি বলেন, "শুনেছি বর ও বধূসহ ১২/১৪জন ছিলেন।" তবে ওসি বরসহ আহতদের নাম জানাতে পারেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩২৭ ঘ.