২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় বিএনপি ৩, আ.লীগ ১, স্বতন্ত্র ২

কুমিল্লার সাতটির মধ্যে ছয় পৌরসভার ফলাফল ঘোষণা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2011, 05:58 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

কুমিল্লা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-কুমিল্লার সাতটির মধ্যে ছয় পৌরসভার ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৩টি বিএনপি, একটি আওয়ামী লীগ ও ২টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত থাকায় নাঙ্গলকোট পৌরসভায় ফলাফল ঘোষণা স্থগিত রয়েছে। সেখানে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এগিয়ে আছেন। মঙ্গলবার রাতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা ফলাফল ঘোষণা করেন। চৌদ্দগ্রামে ৮ হাজার ৩৬৬ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মিজানুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জিএম রাব্বানী পেয়েছেন ৭ হাজার ৭২ ভোট। চান্দিনায় বিএনপি'র আলমগীর খান ৬ হাজার ৫৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুল মান্নান সরকার পান ৪ হাজার ৮৩২ ভোট। দাউদকান্দি পৌরসভায় বিএনপি প্রার্থী নাছির উদ্দিন আহমেদ ৯ হাজার ৩৮৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের শাহ আলম চৌধুরী পেয়েছেন ৮ হাজার ৯৮৯ ভোট। হোমনায় স্বতন্ত্র প্রার্থী মো. হারুন মিয়া ৬ হাজার ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। বরুড়ায় বিএনপির জসিম উদ্দিন পাটোয়ারি ১২ হাজার ৬০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আমির হোসেন পেয়েছেন ৮ হাজার ২৯৮ ভোট। লাকসামে স্বতন্ত্র প্রার্থী মফিজুর রহমান ৯ হাজার ২৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সুভাষ বণিক পেয়েছেন ৭ হাজার ৫৩৩ ভোট। নাঙ্গলকোট পৌরসভায় ১১টি কেন্দ্রের মধ্যে ১০টির ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সামছুদ্দিন কালু ৫ হাজার ৪২৯ ভোট পেয়ে এগিয়ে আছেন। বিএনপির নুরুল আবছার নয়ন পেয়েছেন ৫ হাজার ১০৯ ভোট। এখানে একটি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ হবে বলে ফলাফল স্থগিত রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৫ ঘ.