২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনী ও পরশুরামে মেয়র আ.লীগের

ফেনীর তিনটি পৌরসভার মধ্যে দুই পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা মেয়র নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2011, 04:45 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

ফেনী, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর তিনটি পৌরসভার মধ্যে দুই পৌরসভায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা মেয়র নির্বাচিত হয়েছেন। ফেনী পৌরসভায় নিজাম উদ্দিন হাজারী ও পরশুরামে নিজাম উদ্দিন চৌধুরী সাজেল নির্বাচিত হয়েছেন। ফেনী পৌরসভার রিটার্নিং কর্মকর্তা আলতাফ হোসেন চৌধুরী জানান, ২৬ হাজার ৪৯৭ ভোট পেয়ে নিজাম উদ্দিন হাজারী (দোয়াত-কলম) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির 'বিদ্রোহী' প্রার্থী নুরুল আফসার (দেয়ালঘড়ি) পেয়েছেন ১৩ হাজার ২২৭ ভোট। পরশুরাম পৌরসভায় বিজয়ী হয়েছেন নিজাম উদ্দিন চৌধুরী সাজেল। দেয়াল ঘড়ি প্রতীকে তিনি পেয়েছেন সাত হাজার ৮১৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী আবু তালেব আনারস প্রতীকে পেয়েছেন চার হাজার ৬২০ ভোট। রিটার্নিং কর্মকর্তা আরিফ আহমেদ খান ফল ঘোষণা করেন। সোনাগাজী পৌরসভায় সরকারি দল সমর্থিত মেয়র প্রার্থী একটি কেন্দ্রের ভোট গণনা চ্যালেঞ্জ করায় ওই পৌরসভার ফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআই/এমএসবি/২২৩৬ ঘ.