২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে বাস-ট্রাক চলাচল বন্ধ

শ্রমিক নেতাকে আটকের জেরে মেহেরপুরে পরিবহন শ্রমিকরা ধর্মঘট করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2011, 01:10 PM

Updated : 24 Aug 2022, 02:20 PM

মেহেরপুর, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিক নেতাকে আটকের জেরে মেহেরপুরে পরিবহন শ্রমিকরা ধর্মঘট করছে। মঙ্গলবার সকাল থেকে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব ধরনের বাস ও ট্রাক চলাচল বন্ধ রয়েছে। সন্ত্রাসের অভিযোগে সোমবার রাতে বাস শ্রমিক নেতা হবিবুর রহমান হবিকে গাংনীর বামুন্দী বাসস্ট্যান্ড থেকে আটক করে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। মেহেরপুর জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা বলেন, আটক হবি বামুন্দী ইউনিয়ন বাস শ্রমিক সমিতির সহ-সভাপতি। তার বিরুদ্ধে সন্ত্রাসের কোনো মামলা আছে কিনা তাদের জানা নেই। আটকের পর পুলিশ তার অবস্থান গোপন করায় বাস ও ট্রাক শ্রমিকরা সম্মিলিতভাবে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে। তার অবস্থান না জানা পর্যন্ত ধর্মঘট চলবে। মেহেরপুর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) জালাল উদ্দিন বলেন, পুলিশ কোনো শ্রমিক নেতাকে আটক করেনি। আটক হবি বামুন্দীর একাধিক হত্যা, অস্ত্র ও বোমা মামলার পলাতক আসামি। এর প্রতিবাদে মেহেরপুরের কিছু শ্রমিক নেতা এই পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে। পুলিশের তালিকাভুক্ত এই সন্ত্রাসীর বিরুদ্ধে গাংনী থানায় আটটি মামলা রয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান। তিনি আরো বলেন, গত বছর বামমুন্দির ব্যবসায়ী আলীমের ওপর বোমা হামলা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০৯ ঘ.