২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্দ্বীপে নির্বাচনে বাধা কাটলো

সন্দ্বীপে নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশে স্থগিতাদেশ আসায় মঙ্গলবার চট্টগ্রাম বিভাগের ওই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠানে আর বাধা রইলো না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2011, 09:05 AM

Updated : 24 Aug 2022, 02:20 PM

ঢাকা, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্দ্বীপে নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশে স্থগিতাদেশ আসায় মঙ্গলবার চট্টগ্রাম বিভাগের ওই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠানে আর বাধা রইলো না। নির্বাচন কমিশনের আবেদনে সোমবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এসকে সিনহার আদালত হাইকোর্টের আদে স্থগিত করে। নির্বাচন কমিশনের পক্ষ শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এমকে রহমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোস্তফা জামান ইসলাম। অন্যপক্ষে ছিলেন এএম আমিনউদ্দিন। মোস্তফা জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ আদেশের ফলে সন্দ্বীপ পৌরসভার নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই। আগামী মঙ্গলবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের পৌরসভাগুলোতে নির্বাচন হবে। হাইকোর্টের আদেশের কারণে মঙ্গলবার সন্দ্বীপে নির্বাচন আটকে যায়। চট্টগ্রামের ওই দ্বীপ উপজেলার বাসিন্দা মো. আতিকুল্লাহর রিট আবেদনে হাইকোর্ট গত ১০ জানুয়ারি ওই পৌরসভার নির্বাচন স্থগিত করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৫০৭ ঘ.