ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে সিএনজিচালিত অটোরিকশার নতুন ভাড়া রোববার থেকে কার্যকর হলেও যাত্রীদের ভোগান্তি কমেনি।
নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করলে চালককে পুলিশে সোপর্দ করার জন্য অটোরিকশা মালিকদের পক্ষ থেকে আহ্বান জানানো হলেও অধিকাংশ চালক তাতে পাত্তা দেননি। ফলে সকাল থেকেই বিভিন্ন স্থানে ভাড়া নিয়ে যাত্রী ও চালকদের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে।
অধিকাংশ যাত্রীই জানিয়েছেন, নতুন ভাড়া সম্পর্কে তারা জানেন না। আর চালকদের বেশিরভাগই মিটার মেনে ভাড়া নিতে রাজি হননি। নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় এবং মিটারবিহীন অটোরিকশা চালানোর দায়ে সন্ধ্যা পর্যন্ত ২৮৮টি মামলা করেছে পুলিশ।
ঢাকা মহনগরের পুলিশের জনসংযোগ শাখার অতিরিক্ত উপ-কমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এসব ঘটনায় ৫৫টি অটোরিকশা ও চারজন চালককে আটক করা হয়েছে।
৯ জানুয়ারি সরকার, অটোরিকশা মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া পুননির্ধারণ করা হয়। সে অনুযায়ী, রাজধানীতে রোববারেে ক প্রথম দুই কিলোমিটারের জন্য ২৫ টাকা এবং পরবর্তী প্রতি কিলোমিটারের জন্য ৭ টাকা হারে ভাড়া আদায় করার কথা। এ ছাড়া যাত্রপে বিরতিকালের জন্য প্রতি মিনিটে ১ টাকা ২৫ পয়সা হারে ভাড়া দিতে হবে যাত্রীদের। এছাড়া অটোরিকশা মালিকের দৈনিক জমা ৪৫০ টাকা থেকে বাড়িয়ে ৬০০ টাকা করা হয়েছে।
ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক সমিতির সভাপতি বরকত উল
bdnews24