ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ও সিলেট বিভাগে পৌর নির্বাচনের প্রচার রোববার মধ্যরাতে শেষ হচ্ছে। এ দুই বিভাগের ৫৯ পৌরসভায় মঙ্গলবার ভোট হবে। অন্যদিকে ঢাকা বিভাগের ৬৩ পৌরসভায় সোমবার ভোটগ্রহণ হবে।
চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৮ পৌরসভায় রোববার থেকে চার দিনের জন্য মাঠে নেমেছে সশস্ত্র বাহিনীর সদস্যরা। এসময় দুই বিভাগের আলাদাভাবে ২৭ পৌরসভায় স্টাইকিং ফোর্স হিসেবে বিডিআর সদস্যও মোতায়েন থাকবে।
নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটারদের নির্বিঘে
bdnews24