ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে শীতার্ত ছিন্নমূল মানুষের মধ্যে শনিবার গভীর রাতে কম্বলসহ নানা শীতবস্ত্র বিতরণ করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
রাত পৌনে ১টায় বনানী মাঠ থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত তিনি শীতবস্ত্র বিতরণ করেন।
বনানী কবরাস্থান সড়ক, গ্রীন রোড, কারওয়ান বাজার, সি আর দত্ত সড়কের ফুটপাতে ঘুমিয়ে থাকা ছিন্নমূল মানুষের হাতে তিনি নিজে কম্বলসহ বিভিন্ন শীতবস্ত্র তুলে দেন।
গত কয়েকদিন প্রচণ্ড শৈত প্রবাহের কারণে ছিন্নমূল মানুষদের শীতবস্ত্র বিতরণ করার সিদ্ধান্ত নেন খালেদা জিয়া।
এ সময় ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, সহসভাপতি সেলিমা রহমান, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আবদুস সালামসহ যুবদল, মহিলা দল ও ছাত্রদলের নেতারা ও স্থানীয় ওয়ার্ড কমিশনাররা তার সঙ্গে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/০০৪৮ ঘ.
bdnews24