২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জ ও গোপালগঞ্জে লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ ও গোপালগঞ্জ থেকে শুক্রবার দু'টি লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2011, 04:10 PM

Updated : 24 Aug 2022, 02:19 PM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জ ও গোপালগঞ্জ থেকে শুক্রবার দু'টি লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজনের পরিচয় জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, দুপুরে সদর উপজেলার মিরকাদিমের সুধারচর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আনুমানিক ৫৫ বছর বয়সী এই ব্যক্তির পরনে ছিল লুঙ্গি ও পাঞ্জাবী। বৃহস্পতিবার রাতে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, তাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দয়ের করা হয়েছে। গোপালগঞ্জ প্রতিনিধি জানান, বিকাল ৪টায় টুঙ্গিপাড়ার বর্নি বাওড় থেকে পুলিশ উদ্ধার করেছে খেয়া নৌকার মাঝি আহম্মদ ফকিরের (৩৫) লাশ। গত রোববার ভোরে কুয়াশার মধ্যে নৌকা চালাতে গিয়ে আহম্মদ নিখোঁজ ফকির হয়েছিলেন। বাওড়ের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.