২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় বিএনপি ২, বিদ্রোহী ১

চুয়াডাঙ্গার তিন পৌরসভার মধ্যে দু'টিতে বিএনপি ও একটিতে দলটির 'বিদ্রোহী' প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2011, 06:13 PM

Updated : 24 Aug 2022, 02:18 PM

ঝিনাইদহ, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গার তিন পৌরসভার মধ্যে দু'টিতে বিএনপি ও একটিতে দলটির 'বিদ্রোহী' প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন। আলমডাঙ্গায় বিএনপির মীর মহিউদ্দিন পেয়েছেন ৬ হাজার ৫৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাসদের সবেদ আলী পান ৫ হাজার ৭৬৬ ভোট। ইউএনও ও রিটার্নিং কর্মকর্তা আব্দুস সালাম রাত ৯টার দিকে ফলাফল ঘোষণা করেন। দর্শনায় বিএনপির মহিদুল ইসলাম ৯ হাজার ২৮ ভেঅট পেয়ে মেয়র নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মতিয়ার রহমান পান ৮ হাজার ৮৪৬ ভোট। দামুরহুদা ইউএনও ও রিটার্নিং কর্মকর্তা এসএম এহসানুল হক এ ফলাফল ঘোষণা করেন। জীবননগারে বিএনপির বিদ্রোহী প্রার্থী নোয়াব আলী ৩ হাজার ৯৯৮ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম পান ৩ হাজার ৯৭২ ভোট। রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও আব্দুর রহমান এ ফলাফল ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.