ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের যুগ্ম-সচিব ও উপসচিব পর্যায়ে ১৮ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। এদের ১৭ জনই উপসচিব।
সংস্থাপন মন্ত্রণালয় বুধবার এসব রদবদলের আদেশ জারি করেছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্ম-সচিব নাসির উদ্দিন আহমেদকে 'ডিপেন্ডিং এমটিবিএফ এন্ড স্ট্রেন্দেনিং ফাইন্যান্সিয়াল এ্যাকাউন্টিবিলিটি' প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ করা হয়েছে।
উপসচিবদের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) ফৌজিয়া জাফরীনকে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির পরিচালক, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মোহাম্মদ জাকের হোছাইনকে স্থানীয় চা বোর্ডের সচিব, সংস্থাপন মন্ত্রণালয়ের উপসচিব রাশিদা বেগমকে সংসদ সচিবালয়ের উপসচিব ও রেলওয়ের পরিচালক শফিকুল ইসলামকে বিএফডিসি'র অতিরিক্ত পরিচালক (অর্থ) পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
ওএসডি উপসচিব মো. কামরুজ্জামানকে পর্যটন কর্পোরেশনের মহাব্যবস্থাপক, ডা. আলমগীর হোসেনকে খুলনা ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি), শেখ জসিম উদ্দিন আহমেদকে বিআরটিএ'র উপ-পরিচালক এবং ড. ইউনুস আলী প্রামাণিক ও বিজি প্রেসে সংযুক্ত এবং তৌফিকুর রহমানকে প্রাইভেটাইজেশন কমিশনের উপ-পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) উপ-পরিচালক মো. মনিরুজ্জামানকে পরবর্তী পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। ওএসডি উপসচিব বিকর্ণ কুমার ঘোষকে ইপিবি'র উপ-পরিচালক পদে পদায়ন করা হয়েছে।
ওএসডি উপসচিব হুমায়ুন কবীরকে মানব উন্নয়নের জন্য সাক্ষরতা উত্তর এবং অব্যাহত শিক্ষা প্রকল্পের উপ-পরিচালক এবং মাহমুদ সালেহ উদ্দিনকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের উপ-পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
বিসিএস প্রশাসন একাডেমির উপ-পরিচালক নাসরিন আফরোজকে একই প্রতিষ্ঠানে পরিচালক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত আশরাফ হোসেনকে র্যাবের আইন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
সরকারি কর্মকমিশন (পিএসসি) সচিবালয়ের উপ-পরিচালক এসএম জাকির হোসেনকে পার্বত্য চট্টগ্রাম এলাকায় সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরিচালক আবুল কাশেম মাসুদকে 'বাংলাদেশে ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশু শ্রম নিরসন (৩য় পর্যায়)' প্রকল্পের প্রকল্প পরিচালক নিয়োগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২২০৪ ঘ.
bdnews24