ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশজুড়ে তীব্র শীত আরো অন্তত দুদিন অনুভূত হবে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা সোমবার রেকর্ড হয়েছে রাজশাহীতে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুল মান্নান মঙ্গলবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশে বিরাজ করায় শীতের তীব্রতা বেড়েছে। দুদিন পর আবহাওয়ার উন্নতি হতে পারে।
তিনি জানান, সোমবার রাজশাহীতে তাপমাত্রা ছিলো ৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের এ পর্যন্ত সর্বনিু তাপমাত্রা।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মঙ্গলবার ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সেখানে চলতি সপ্তাহে তাপমাত্রা আরো কমতে পারে বলে আভাস দিয়েছেন শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তারা।
মঙ্গলবার ঢাকায় সর্বনিু তাপমাত্রা ছিলো ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচসি/এমআই/১৩০০ ঘ.
bdnews24