নারায়ণগঞ্জ, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জে একটি পাঁচ তলা বাড়িতে অবৈধভাবে সংযোগের অতিরিক্ত গ্যাস ব্যবহারের প্রমাণ পেয়েও উৎকোচ নিয়ে ধামাচাপা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযান পরিচালনাকারী তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের দুই কর্মকর্তা।
রোববার দুপুরে ফতুল্লার কাঠেরপুর এলাকায় তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানির নারায়ণগঞ্জ কার্যালয়ের দুই কর্মকর্তার নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
খবর ছড়িয়ে পড়লে ওই বাড়িটির সামনে সাংবাদিক ও এলাকার উৎসুক জনতা ভিড় জমান।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানায়, বাড়িটি পাঁচ তলা। প্রতি তলায় চারটি করে ফ্ল্যাট রয়েছে। এ বাড়ির গ্যাস ব্যবহারের অনুমতি রয়েছে মাত্র তিনটি ফ্ল্যাটের। আর বাকি ফ্ল্যাটগুলোতে অবৈধ ভাবে গ্যাস ব্যবহার করা হতো।
এমন সংবাদ পেয়ে রোববার বিকাল সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের পাশের ঈদগাহ এলাকার মিজানুর রহমান বাড়িতে তিতাস গ্যাস নারায়ণগঞ্জ কার্যালয়ের হিসাব সহকারী আবদুল ওহাব ও শফিউল
bdnews24