২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় ট্রলারডুবি: ৫ লাশ উদ্ধার, নিখোঁজ ৩

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে মাছধরা ট্রলারডুবিতে নিখোঁজ পাঁচ জেলের লাশ পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরো তিনজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2011, 04:10 PM

Updated : 24 Aug 2022, 02:16 PM

নোয়াখালী, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে মাছধরা ট্রলারডুবিতে নিখোঁজ পাঁচ জেলের লাশ পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরো তিনজন। শনিবার বিকালে পাওয়া লাশগুলো হলো- প্রদীপ চন্দ্র দাস (৫০), রতন চন্দ্র দাস (৪৮), রমেশ চন্দ্র দাস (৪৪), জগন্নাথ চন্দ্র দাস (৫১) ও দীনেশ চন্দ্র দাসের (৪০)। এদের সবার বাড়ি হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়নের রাজেগাঁও গ্রামে। ট্রলারটি থেকে সাঁতরে তীরে আসা জেলে হিলটন চন্দ্র দাস (৪৮), নিতাই চন্দ্র দাস (৫২) ও টংকেশ্বর (৩৫) জানান, হাতিয়ার নলচিরা ঘাট থেকে ১১ জন মাঝিমাল্লা বৃহ