২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে একজন গুলিবিদ্ধ

রাজধানীর শেরে বাংলা নগর থানা এলাকায় একজনকে গুলি করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2011, 02:57 PM

Updated : 24 Aug 2022, 02:16 PM

ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শেরে বাংলা নগর থানা এলাকায় একজনকে গুলি করেছে সন্ত্রাসীরা। শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগারগাঁও বিএনপি বাজারে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যক্তির নাম নুর মোহাম্মদ (৬৫)। সে ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলে পুলিশ জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নুর মোহাম্মদ বাজারের মমতা বহুমুখী সমবায় সমিতির অফিসে বসা ছিল। ৪/৫ জন যুবক সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি করে এবং একটি মাইক্রোবাসে চড়ে পালিয়ে যায়। গুলি তার বুকে ও হাতে বিদ্ধ হয়। প্রথমে তাকে আগারগাঁওয়ে পঙ্গু হাসপাতালে ও পরে মহাখালীতে বক্ষব্যধি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক। মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমান মিজান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নুর মোহাম্মদ এই দলের ৪১নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/কেএমএস/২০৫২ ঘ.