কামাল হোসেন তালুকদার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শীতজনিত রোগে আক্রান্ত হয়ে রাজধানীর হাসপাতালগুলোতে ভীড় করছেন রোগীরা।
রোগীর ভীড়ে প্রতিদিনই উপচে পড়ছে হাসপাতাল। গত কয়েক দিনে আসনের তুলনায় অনেক বেশী রোগী ভর্তি হয়েছে।
সরেজমিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায় ১৭শ শয্যার হাসপাতালে প্রায় ১৯শ রোগী রয়েছে। আর ৬শ শয্যার মিটফোর্ড হাসপাতালে রোগী রয়েছে প্রায় ৭শ।
সবচেয়ে বেশী ভীড় লক্ষ্য করা গেছে গাইনী, কার্ডিওলজি, দন্ত, শিশু ও মেডিসিন বিভাগে।
চিকিৎসকরা জানান, শীতকালে নিউমোনিয়া, কাঁশি, স্বাসকষ্ট, হৃদরোগ, পাচরা, একলামশিয়া ও দন্তরোগ বেড়ে যায়। প্রসূতিরা একলামশিয়া রোগে বেশী আক্রান্ত হয় বলে জানান চিকিৎসকরা।
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের গাইনী বিভাগের সহযোগী অধ্যাপিকা রাতু রোমানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শীতে প্রসূতির একলামশিয়া বেড়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চর্ম বিভাগের সহকারী অধ্যাপক মো. বখতিয়ার কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মানুষের শরীরে প্রায় আড়াই হাজার ধরনের চর্মরোগ হয়। তবে বাংলাদেশে ৫০/৫৫ ধরনের রোগ দেখা যায়। শীতের সময় সাধারণত ত্বকে পাচরা বেড়ে যায়।
মিটফোর্ড হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক শশাংক কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঠান্ডা সংক্রান্ত রোগ বেড়ে যায়।
তিনি বলেন, শীতে সাধারণত কাঁশি, শ্বাসকষ্ট বেড়ে যায়।
স্যার সলিমুল্ল
bdnews24