রাজশাহী, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী নগরীতে একটি বাড়ির দখল নিয়ে ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীদের সঙ্গে বাড়ির বাসিন্দাদের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
পুলিশ জানায়, এ সময় ওই বাড়িতে হামলা, ভাংচুর এবং পাশের একটি দোকানে লুটপাটে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার দুপুরে নগরীর গণকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ নিয়ে দুপক্ষই বাড়িটি নিজেদের বলে দাবি করে হামলার অভিযোগ করেছে।
আহতরা হলেন- বাড়ির বাসিন্দা শরিফুল ইসলাম (২৮), তার বোন ফাতেমা বেগম (২৬), নাসিমা (৩০), নূরজাহান (৩৮), নাসিমা (২০), তার ভাই সাজু (২২) এবং প্রতিপক্ষের শিশির (২৫), জিয়াউল হক ডাবু (৩২), হাসমত আলী (৪৫) ও বিশু (৩০)।
তারা নগরীর বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১২টার দিকে বহিরাগতরা বাড়ির দখল নিতে গেলে এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় বাড়ির পাশের একটি মুদি দোকানে লুটপাট হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বাড়ির বাসিন্দা শরিফুল ইসলাম অভিযোগ করেন, তারা জন্মের পর থেকে এই বাড়িতে বাস করে আসছেন। তার বাবা প্রয়াত ফজলুল করিম ১৯৭৫ সালে পৌনে তিনকাঠা জমিসহ বাড়িটি কিনেন।
স
bdnews24