ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় অন্ধ সংস্থার মহাসচিব খলিলুর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার মো. মিনহাজ, ইয়াকুব আলী ও মো. সোহাগকে আবারো জিজ্ঞাসাবাদের জন্য দুই দিন করে হেফাজত মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার বিকালে মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) আসলাম উদ্দিন তাদেরকে দুই দিন জিজ্ঞাসাবাদ শেষে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে আরো জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন হেফাজত চান।
মহানগর হাকিম মোয়াজ্জেম হোসেন শুনানি গ্রহন শেষে দুইদিন হেফাজত মঞ্জুর করেন।
শনিবার রাতে রাজধানীর মিরপুরে ৩৩ নম্বর জনতা হাউজিংয়ে ইয়াকুবের বাসায় খলিলুর গুলিতে নিহত হন।
মামলার এজাহারে বলা হয়, খলিলের সঙ্গে গ্রেফতারকৃত আসামিসহ অন্যদের শত্র"তা ছিল। অন্ধ সংস্থার নির্বাচনে পরাজিত হয়ে আসামিরা খলিলুরকে হত্যা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কেএমএস/২০৪১ ঘ.
bdnews24