২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বৈত কর পরিহারে ঢাকা-রিয়াদ চুক্তি

বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বৈত কর পরিহার বিষয়ে একটি চুক্তি করেছে দুই দেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2011, 03:31 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বৈত কর পরিহার বিষয়ে একটি চুক্তি করেছে দুই দেশ। মঙ্গলবার রিয়াদে এ চুক্তি হয় বলে বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। চুক্তিতে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী ফারুক খান এবং সৌদি আরবের অর্থ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার হামাদ এস আল বাজাই স্বাক্ষর করেন। এর আগে সকালে বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে সৌদি আরব সফররত বাংলাদেশের প্রতিনিধি দল রিয়াদ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সঙ্গে সভা করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় ফারুক খান বাংলাদেশি পণ্যের উচ্চ গুণগতমান, আন্তর্জাতিকভাবে উপযোগ এবং সম্ভাবনা সৌদি ব্যবসায়ীদের কাছে তুলে ধরেন। বিশেষ করে বাংলাদেশি ঔষধ, সিরামিক পণ্য, পাট ও পাটজাত পণ্য, হিমায়িত মাছ, চামড়া ও চামড়াজাত দ্রব্য সৌদি আরবের চাহিদা মেটাতে সক্ষম বলে তিনি জানান। সৌদি ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে পণ্য আমদানির ব্যাপারে আগ্রহ দেখিয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/২১২০ ঘ.