২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতিকে শিক্ষানীতি দিলেন শিক্ষামন্ত্রী

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের কাছে মঙ্গলবার জাতীয় শিক্ষানীতি-২০১০ হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2011, 02:59 PM

Updated : 24 Aug 2022, 02:15 PM

ঢাকা, জানুয়ারি ০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের কাছে মঙ্গলবার জাতীয় শিক্ষানীতি-২০১০ হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে তিনি এটি হস্তান্তর করেন। শিক্ষামন্ত্রী জাতীয় শিক্ষানীতি-২০১০-এর বিভিন্ন বৈশিষ্ট্য ও দিক রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি তাকে জানান, একটি মানসম্মত, আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বর্তমান শিক্ষানীতিতে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থী ঝরে পড়া রোধে বিভিন্ন পদক্ষেপের কথাও বলা হয়েছে এতে। রাষ্ট্রপতি শিক্ষানীতি-২০১০-এর জন্য প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ এ কার্যক্রমে জড়িত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। শিক্ষানীতি হস্তান্তরের সময় শিক্ষা সচিব কামাল আব্দুল নাসের চৌধুরীসহ রাষ্ট্রপতির সচিবরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/২১০০ ঢ়.