ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, 'প্রকৃত' যুদ্ধাপরাধীদের বিচার বিএনপিও চায়। তাদের বিচার করা হলে সরকারকে সমর্থন দেবে দলটি।
সেইসঙ্গে তিনি দাবি করেন যে, ক্ষমতাসীন দলের ভেতরে, ডানে-বাঁয়ে যুদ্ধাপরাধী রয়েছে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত ৪৩ জন শিক্ষক সোমবার রাতে গুলশানের কার্যালয়ে খালেদার সঙ্গে দেখা করতে গেলে তিনি এ সব কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন অভিযোগ করেন, সরকার প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচার না করে যারা সরকারের সমালোচনা করছে বা বিরুদ্ধে কথা বলছে, তাদেরকে যুদ্ধাপরাধী কিংবা জঙ্গি বলে গ্রেপ্তার করছে। তা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য নয়। আওয়ামী লীগে থাকলে রাজাকারও মুক্তিযোদ্ধা হয়ে যায়।
তিনি বলেন, "আমরাও প্রকৃত যুদ্ধাপরাধীর বিচার চাই। কিন্তু কারা ওই সময় প্রকৃত যুদ্ধাপরাধীদের ছেড়ে দিয়ে ক্ষমা করেছিল? সত্যিকার যুদ্ধাপরাধীদের নিয়ে আসুন, আমরা ওদের বিচারে সরকারকে সমর্থন জানাব।''
বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব ) এর সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চাকরিচ্যুত অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারি অধ্যাপকসহ ৪৩ জন শিক্ষক-চিকিৎসক রাতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেন।
স
bdnews24