২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুড়িগঙ্গায় নৌকা ডুবে একজনের মৃত্যু

ঢাকার বুড়িগঙ্গা নদীতে বার্জের ধাক্কায় নৌকা ডুবে একজন মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2011, 09:48 AM

Updated : 24 Aug 2022, 02:14 PM

ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ঢাকার বুড়িগঙ্গা নদীতে বার্জের ধাক্কায় নৌকা ডুবে একজন মারা গেছে। নিহতের নাম জসিম উদ্দিন (৩৭)। তিনি ওই নৌকার মাঝি ছিলেন। এ ঘটনায় রমজান হোসেন (৩২) নামের একজন নিখোঁজ রয়েছেন বলে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ জানায়। সকাল সাড়ে ১০টার দিকে বুড়িগঙ্গা নদীতে সোয়ারীঘাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক রজব আলী প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জিনজিরা থেকে পাঁচ জন যাত্রী নিয়ে নৌকাটি সোয়ারীঘাট যাচ্ছিল। ওই সময় সদরঘাট অভিমুখী একটি খালি বার্জ মাঝ নদীতে নৌকাটিকে ধাক্কা দিলে মাঝিসহ ছয়জন পানিতে পড়ে যায়। চারজন সাতাঁর কেটে তীরে উঠেন। মাঝি জসিম ও যাত্রী রমজান উঠতে পারেননি বলে উপ-পরিদর্শক জানান। তিনি বলেন, "ডুবুরির দল বেলা সাড়ে ১১টার দিকে জসিমের মৃতদেহ উদ্ধার করে। নিখোঁজ রমজানের সন্ধাণে তল্লাশি চলছে।" জসিমের গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জের দূর্গাপুরে। তিনি কামরাঙ্গির চর এলাকায় থাকতেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কেএমএস/১৫৪৭ ঘ.