২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁ-রাজশাহী রুটে বাস ধর্মঘট অব্যাহত

পাঁচদিন ধরে নওগাঁ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহতে হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2011, 01:07 PM

Updated : 24 Aug 2022, 02:14 PM

নওগাঁ, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচদিন ধরে নওগাঁ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহতে হচ্ছে। নওগাঁ ও রাজশাহী বাস পরিবহন মালিক সমিতির দ্বন্দ্বের জেরে গত বুধবার থেকে অনির্দিষ্টকালের এই বাস ধর্মঘট ডাকে নওগাঁ জেলা বাস মালিক গ্র"প। সমস্যা সমাধানের জন্য এখনো প্রশাসন কিংবা কোনো পক্ষ উদ্যোগ নেয়নি। নওগাঁ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, রাজশাহী বাস পরিবহন মালিক সমিতি চুক্তিভঙ্গ করে নওগাঁর নিয়ামতপুরে রুটে জোড়পূর্বক দুইটি বাস চালু করা, নওগাঁ-রাজশাহী রুটে যত্রতত্র বাসে যাত্রী উঠানো, সাপাহার-রাজশাহী ও ধামইরহাট-রাজশাহী রুটে চলাচলকারী নওগাঁর মালিকদের বাসের ট্রিপ পিছনে দেওয়া, বিরতিহীন বাসের মান নিয়ন্ত্রণ না করা- প্রভৃতি বিষয়ে নওগাঁর বাস পরিবহন মালিক সমিতি রাজশাহী বাস মালিকদের সঙ্গে একাধিকবার বৈঠক করে। কিন্তু কোনো সমাধান না হওয়ায় বাধ্য হয়ে এই রুটে সরাসরি বাস চলাচল বন্ধ রাখা হয়। এ ব্যাপারে রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক পিটার বলেন, নওগাঁর বাস মালিক সমিতি নওগাঁ-রাজশাহী রুটে নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত গাড়ি চালাতে চায়। এতে রাজশাহী বাস মালিক সমিতি রাজি না হওয়ায় তারা বাস চলাচল বন্ধ রেখেছে। বাস বন্ধ থাকার কারণে এই রুটের যাত্রীদের গত পাঁচদিন ধরে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। নওগাঁর যাত্রীরা মান্দার সাবাইহাটে বাস থেকে নেমে ৫০০ গজ হেঁটে গিয়ে রাজশাহী সীমানা থেকে বাসে উঠে রাজশাহী যেতে হচ্ছে। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে শিশু, নারী ও বৃদ্ধদের। এ ব্যাপারে নওগাঁ জেলা প্রশাসক মোছাম্মাৎ নাজমানারা খানুম বলেন, বিষয়টি নিয়ে তিনি রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৮ ঘ.