২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধীদের কর্মক্ষম করতে তথ্যপ্রযুক্তিকে গুরুত্ব দিলেন হাসিনা

তথ্য-প্রযুক্তি ব্যবহার করে প্রতিবন্ধীদের কর্মক্ষম মানুষ হিসাবে গড়ে তোলার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2011, 07:27 AM

Updated : 24 Aug 2022, 02:14 PM

ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তথ্য-প্রযুক্তি ব্যবহার করে প্রতিবন্ধীদের কর্মক্ষম মানুষ হিসাবে গড়ে তোলার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সমাজসেবা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, "তথ্য-প্রযুক্তি প্রতিবন্ধীদের জন্য আশীর্বাদস্বরূপ। তথ্য প্রযুক্তি ব্যবহারে প্রতিবন্ধীদের জন্য ব্যাপক সুযোগ সৃষ্টি করে দিতে হবে।" তথ্য-প্রযুক্তি ব্যবহার করে আমরা প্রতিবন্ধীদের কর্মক্ষম মানুষ হিসাবে গড়ে তুলতে পারি, বলেন তিনি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওই অনুষ্ঠানে প্রতিবন্ধীদের উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সমাজে যারা সুবিধাবঞ্চিত তাদের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে।