২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে ট্রলার ডুবি, নিখোঁজ ২

ঝালকাঠির সুগন্ধা নদীতে কার্গোর ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবে দু'জন নিখোঁজ হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2011, 06:42 PM

Updated : 24 Aug 2022, 02:13 PM

বরিশাল, ০১ জানুয়ারী (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠির সুগন্ধা নদীতে কার্গোর ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলার ডুবে দু'জন নিখোঁজ হয়েছেন। শনিবার সন্ধ্যা ৭টায় ঝালকাঠি লঞ্চঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ দুই ট্রলারযাত্রী হলেন- মিরাজ (৪২) ও জাহাঙ্গীর (৩০)। ওই ট্রলারে ১৪ জন যাত্রী ছিল। বাকি ১২ জন সাঁতরে কূলে উঠেছে। পুলিশ এমভি মুন্নি সাহা নামের ওই কার্গোটির তিন কর্মচারীকে আটক করেছে । এরা হলেন- সুকানী বিপ্লব হোসেন, মাস্টার মোতালেব হাওলাদার ও অয়েলম্যান জাকির ডাকুয়া। প্রত্যক্ষদর্শীরা জানায়, লঞ্চঘাট সংলগ্ন খেয়াঘাট থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী ট্রলারকে বিপরীত দিক থেকে আসা কার্গোটি ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়। ঝালকাঠি থানার উপ-পরিদর্শক গৌতম কুমার দাস জানিয়েছেন, স্থানীয় লোকজন, পুলিশ ও ডুবুরিরা নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। কার্গো কর্তৃপক্ষসহ আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩৭ ঘ.