ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের ফল প্রত্যাখান করেছে সারওয়ার-সাইফুল পরিষদ।
শুক্রবার পরিষদের পক্ষে সভাপতি পদ প্রার্থী গোলাম সারওয়ার এবং সাধারণ সম্পাদক পদ প্রার্থী সাইফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় প্রেসক্লাবের নির্বাচনের পর ভোট গণনার কিছুক্ষণের মধ্যেই নির্বাচন কমিশনের তিন সদস্য প্রেসক্লাব ছেড়ে চলে যান।
ভোট গণনার সময় সারওয়ার-সাইফুল পরিষদ এগিয়ে ছিলো
bdnews24