২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাল আত্মসাত: ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারে পরোয়ানা

ভিজিএফ'র চাল আত্মসাতের মামলায় বরিশালে এক ইউনিয়ন (ইউপি) পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2010, 02:07 PM

Updated : 25 Aug 2022, 06:43 PM

বরিশাল, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিজিএফ'র চাল আত্মসাতের মামলায় বরিশালে এক ইউনিয়ন (ইউপি) পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাজাহান ভূইয়ার বিরুদ্ধে এ গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন বরিশাল বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুস সালাম সিকদার। বৃহস্পতিবার এ নির্দেশের পাশাপাশি মামলার অপর আসামি কাউয়ার চর গ্রামের শাহজাহান ওরফে নাডা শাহজাহানকে অব্যাহতির আদেশ হয়েছে। ২০০৯ সালের ২৯ জুন কোতয়ালী থানায় ইউপি সদস্য সুলতান আহমেদ ভিজিএফ'র চাল আত্মসাতের অভিযোগে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলাটি করেন। মামলায় অভিযোগ করা হয়, সিডর পরবর্তী ২০০৮ সালের ২৭ ফেব্র"য়ারি শাজাহান ভূইয়া সদর উপজেলা পরিষদ থেকে এক হাজার ৭১১ বস্তা চাল তোলেন। এর অধিকাংশই তিনি বাজারে বিক্রি করে দেন। পরে ২৮ মার্চ ইউনিয়ন পরিষদের গুদামে থেকে মাত্র ২৩ বস্তা চাল পাওয়া যায়। মামলার তদন্ত শেষে গত ৩০ অগাস্ট দুর্নীত দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক এএইচ রহমত উল্ল