ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতের পঞ্চম সংশোধনী বাতিল রায়ের আলোকে সংবিধান পুনর্মুদ্রণে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নতুন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক।
বৃহস্পতিবার নিজের চেম্বারে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ আহ্বান জানান।
প্রধান বিচারপতি বলেন, "পঞ্চম সংশোধনীর রায়ের পর সংশ্লিষ্ট সংশোধনীগুলো স্বয়ংক্রিয়ভাবেই সংবিধানে প্রতিস্থাপিত হয়ে গেছে।
"এটা আর নতুনভাবে কার্যকর করার কিছু নেই। তাই রায়ের পরে সংশোধনীসহ সংবিধান পুর্ণমুদ্রণ করতে সরকারের আইন মন্ত্রণালয়ের প্রতি আহ্বান থাকবে।"
তিনি মনে করেন, দেশের মানুষ সংবিধান সমুন্নত রাখতে পারলে অবৈধ ক্ষমতা দখলে পথ বন্ধ হবে। এ জন্য জনগণকে সচেতন করতে হবে।
গত ২ ফেব্র"য়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পঞ্চম সংশোধনী বাতিলের চূড়ান্ত রায় দেয়।
বিশেষ সংসদীয় কমিটির সংবিধান সংশোধন বিষয়ে এক প্রশ্নের জবাবে বিচারপতি খায়রুল হক বলেন, "আইনসভা সংবিধানের মূল কাঠামো পরিবর্তন ছাড়া যে কোনো পরিবর্তন আনতে পারে। মূল কাঠামো যেমন
bdnews24