২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানমন্ত্রীকে আবার হুমকি

একদিনের মাথায় আবার হুমকি পেলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জিএম কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2010, 09:17 AM

Updated : 25 Aug 2022, 06:43 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একদিনের মাথায় আবার হুমকি পেলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জিএম কাদের। মন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার আড়াইটার দিকে ০১৬৭৫৬৮৫২২২ নম্বরের একটি মোবাইল ফোন থেকে হুমকি দিয়ে তার কাছে একটি এসএমএস আসে। যাতে বলা হয়েছে, 'তোর অনেক বড় ক্ষতি হবে। সাবধানে থাকিস'। একদিন আগেও মন্ত্রীকে মোবাইল ফোনে হুমকি দেওয়া হয়েছিলো। তবে হুমকির কারণ স্পষ্ট নয়। গতবছর হজযাত্রী বহনে নাইজেরিয়ার কাবো এয়ারের বিমান ভাড়া করা নিয়ে বিমান কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ দেখা দিলে এ ধরনের হুমকি পেয়েছিলেন জিএম কাদের। এবারও হজযাত্রী পরিবহনে নাইজেরিয়ার কাবো এয়ারলাইন্সের ২৬ বছরের পুরোনো বিমান ভাড়া করা নিয়ে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি এবং বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদের সঙ্গে জিএম কাদেরের মতবিরোধ প্রকাশ্য রূপ নেয়। এ ঘটনাকে কেন্দ্র করে জিএম কাদের পদত্যাগেরও হুমকি দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/আরএ/এমআই/১৫২৫ ঘ.