২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিএমজি নভেম্বরের মধ্যে শেয়ারবাজারে আসতে চায়

দেশের সবচেয়ে বড় বেসরকারি বিমান পরিবহন সংস্থা জিএমজি এয়ারলাইন্স এ বছরের নভেম্বরের মধ্যে শেয়ারবাজারে আসার জন্য কাজ চালিয়ে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2010, 05:01 PM

Updated : 25 Aug 2022, 06:43 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের সবচেয়ে বড় বেসরকারি বিমান পরিবহন সংস্থা জিএমজি এয়ারলাইন্স এ বছরের নভেম্বরের মধ্যে শেয়ারবাজারে আসার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। বুধবার রাজধানীর একটি হোটেলে প্রতিষ্ঠানটির ১৩তম বার্ষিক সাধারণ সভায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান শায়ান এফ রহমান এ তথ্য জানান। সভায় বার্ষিক প্রতিবেদন ও নিরীক্ষিত হিসাবসহ এয়ারলাইন্সটির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বেক্সিমকো গ্র"প গত মে মাসে জিএমজি এয়ারলাইন্সের অধিকাংশ শেয়ার অধিগ্রহণ করে। এরপর আধুনিকায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে এক দশকের পুরনো এই এয়ারলাইন্সটি নতুনরূপে যাত্রা শুরু করে। এর অংশ হিসেবে এয়ারলাইন্সটির লোগো পরিবর্তন, বিমানবহরে নতুন বিমান যুক্ত, ওয়েবসাইটের সংস্করণসহ নতুন নুতন রুটে বিমান পরিবহন সেবা চালু করা হয়েছে। শায়ান এফ রহমান জানান, আধুনিকায়নের অংশ হিসেবে শিগগিরই মোবাইল ফোন ব্যবহার করে ইলেকট্রনিক টিকিট ব্যবস্থাপনা চালু করা হবে। সভায় জানানো হয়, ২০০৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানির মোট লাভের পরিমাণ ছিল ৬৪ কোটি টাকার বেশি। একই সময়ে নিট লাভের পরিমাণ ২ কোটি ৩৩ লাখ টাকার বেশি। চলতি বছরের জুন পর্যন্ত মোট লাভ ও নিট লাভের পরিমাণ ছিল যথাক্রমে ৬৯ কোটি ৮৬ লাখ টাকা ও ৩৬ কোটি ৮৭ লাখ টাকা। ব্যবস্থাপনা পরিচালক শাহাব সাত্তার, পরিচালক ও কে চৌধুরী, লুৎফর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিশ্চিয়ান হেইঞ্জম্যান, কোম্পানি সচিব আসাদ উল