২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষের বলি হলো পথচারী

গাজীপুরে দুই পক্ষের সংঘর্ষের মধ্য পড়ে এক পথচারী মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2010, 08:06 AM

Updated : 25 Aug 2022, 06:43 PM

গাজীপুর, সেপ্টেম্বর ২৮ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে দুই পক্ষের সংঘর্ষের মধ্য পড়ে এক পথচারী মারা গেছেন। একটি কারখানার শ্রমিক আনা-নেওয়ায় জন্য বাস দেওয়া নিয়ে মঙ্গলবার সকালে কালিয়াকৈর উপজেলায় চন্দ্রা এলাকার নায়েগ্রা টেক্সটাইল মিলসে এক সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে। ওই সময় সংঘর্ষের মধ্যে পড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মো. বিল্লাল হোসেন (৫৫)। চাঁদপুর সদরের হাসা গ্রামের বিল্লাল কালিয়াকৈরের শিমুলতলী এলাকায় থাকতেন। সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। তাদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কালিয়াকৈর থানার ওসি আমির হোসেন সাংবাদিকদের জানান, স্থানীয় ছোট শহিদ চুক্তিতে ওই কারখানায় শ্রমিক আনা-নেওয়ার কাজে বাস সরবরাহ করতেন। এখন সে কাজটি নিতে চান বড় শহিদ। তিনি বলেন, "গতকাল (সোমবার) সন্ধ্যায় ছোট শহিদ কারখানায় গেলে বড় শহিদ তার লোকজন নিয়ে তাকে ওই কাজ ছেড়ে দিতে বলে। এ নিয়ে তাদের কথা কাটাকাটি হয়। এর জের ধরে মঙ্গলবার সকাল ৮টার দিকে চন্দ্রা এলাকায় দ'ুদলের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ হয়।" উভয় পক্ষই ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে যুক্ত বলে স্থানীয়রা জানায়। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পৌঁছে সকাল সাড়ে ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ময়নাতদন্তের জন্য বিল্লালের লাশ গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৪০৪ ঘ.