ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সচিবালয়ে প্রবেশের পাস জালিয়াতি ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সোমবার একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
জাল পাস ও পাস বিক্রির টাকাসহ আটক হায়দার আলীকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে একটি মামলাও করা হয়েছে।
হায়দার আলীর বাড়ি বাগেরহাটের মোড়লগঞ্জে বলে জানিয়েছেন সচিবালয় নিরাপত্তা শাখা পুলিশের পরিদর্শক আবু তাহের।
পরিদর্শক আবু তাহের জানান, সোমবার দুপুর ১২টার দিকে সচিবালয়ের দর্শনার্থী গেটের সামনে থেকে হায়দারকে আটক করা হয়। এ সময় তার হাতে একাধিক জাল পাস এবং পাস বিক্রির টাকা ছিল।
তার হাতে থাকা পাসগুলোতে ধর্ম প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর স্বাক্ষর ও সিল ছিল। এসব সিল ও স্বাক্ষর ওই কর্মকর্তার নয় বলে পুলিশ যাচাই করে দেখেছে।
চলতি মাসের প্রথম দিকে পুলিশ সচিবালয়ে প্রবেশের ১০টি পাসসহ আরেক প্রতারককে আটক করে।
স
bdnews24