২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে শিশু ধর্ষণ

ফেনীর সোনাগাজী উপজেলার রাজাপুর গ্রামে শুক্রবার রাতে সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2010, 02:12 PM

Updated : 25 Aug 2022, 06:42 PM

ফেনী, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর সোনাগাজী উপজেলার রাজাপুর গ্রামে শুক্রবার রাতে সাত বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেয়েটি স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণীতে পড়ে। তার বাবা একজন দিনমজুর। শিশুটির মা হাসপাতালে সাংবাদিকদের জানান, রাতে বাড়ির পাশের দোকানে টিভিতে সিনেমা দেখতে গেলে প্রতিবেশী আবদুর রহমান বাসু (৪০) তাকে কৌশলে বাইরে নিয়ে ধর্ষণ করে। পরে কান্না শুনে লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এলাকার কিছু লোক শালিসের মাধ্যমে ঘটনাটি মীমাংসার চেষ্টা করছে বলে তিনি জানান। ফেনী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হাসিনা আক্তার জানান, তার চিকিৎসা চলছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। সোনাগাজী থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান, বিষয়টি তিনি শোনেননি। কেউ এ ব্যাপারে অভিযোগও করেননি। সাংবাদিকদের কাছে প্রথম জেনেছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০৬ ঘ.