মাদারীপুর, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )- জেলার শিবচর উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নের পুরনো ফেরিঘাট থেকে শুক্রবার সন্ধ্যায় এক অজ্ঞাত পরিচয় তরুণের (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শিবচর থানার উপ-পরিদর্শক মো. অলিদুজ্জামান বলেন, তার শরীরে বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। লাশে পচন ধরেছে।
৪/৫ দিন আগে তাকে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে।
ময়নাতদন্তের জন্য লাশ মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় শিবচর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান অলিদুজ্জামান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩১ ঘ.
bdnews24