২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্গাপূজায় ২৭ হাজার মণ্ডপ

এ বছর প্রায় ২৭ হাজার মণ্ডপে শারদীয় দুর্গাপূজা হবে। এর মধ্যে ঢাকা মহানগরে রয়েছে ১৮০টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2010, 02:35 PM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ বছর প্রায় ২৭ হাজার মণ্ডপে শারদীয় দুর্গাপূজা হবে। এর মধ্যে ঢাকা মহানগরে রয়েছে ১৮০টি। শুক্রবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দেশের সব জেলা প্রতিনিধি ও কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে পূজা উদযাপন প্রস্তুতি নিয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ১৩ থেকে ১৭ অক্টোবর শারদীয় দুর্গোৎসব উদযাপন হবে। পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সারাদেশে এবার পূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে প্রায় এক হাজার। এতে আরো জানানো হয়, বৈঠকে পরিষদ নেতারা সংসদের চলতি অধিবেশনে অর্পিত সম্পত্তি আইন (সংশোধন) পাস, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কর্মপরিধি বাড়িয়ে ফাউন্ডেশন গঠন এবং ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের দখল হওয়া জায়গা উদ্ধারসহ কয়েকটি দাবি জানান। বৈঠকে অন্যান্যের মধ্যে সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সি আর দত্ত, পরিষদের সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মঙ্গল চন্দ্র ঘোষ, অনিল চন্দ্র নাথ ও বীরেশ চন্দ্র সাহা বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএনএস/এজে/২০২৮ ঘ.