২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় ৪ জেলায় নিহত ৫

চট্টগ্রাম ও রাজশাহীতে ট্রাক চাপা পড়ে মারা গেছে তিনজন। মাগুরায় বাসচাপা পড়ে মারা গেছে আরো একজন। এদিকে ফরিদপুরে টেম্পু চাপা পড়ে এক পথচারী নিহত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2010, 08:36 AM

Updated : 25 Aug 2022, 06:41 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ও রাজশাহীতে ট্রাক চাপা পড়ে মারা গেছে তিনজন। মাগুরায় বাসচাপা পড়ে মারা গেছে আরো একজন। এদিকে ফরিদপুরে টেম্পু চাপা পড়ে এক পথচারী নিহত হন। চট্টগ্রাম থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক জানান, নগরীর বহদ্দারহাট মোড়ে চলন্ত ট্রাক থেকে পড়ে গিয়ে চালকের সহকারীর মৃত্যু হয়েছে। নিহত সহকারীর নাম মো. সাহাবুদ্দিন (৪২)। তার বাড়ি চন্দনাইশ উপজেলাধীন হাসানদণ্ডী গ্রামে। চান্দগাঁও থানার ওসি আবু জাফর মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৬টার দিকে বহদ্দার মোড়ের কাছে চলন্ত ট্রাকে দৌঁড়ে উঠতে গিয়ে পা পিছলে পড়ে যান সাহাবুদ্দিন। এসময় ট্রাকের পেছনের চাকায় চাপা পড়ে ঘটনাস্থলে সে মারা যায়। তিনি জানান, ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় চান্দগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রাজশাহী প্রতিনিধি জানান, রাজশাহী মহানগরীতে বুধবার সকাল ৯টার দিকে ট্রাক চাপায় ইঞ্জিনচালিত ভ্যানের (ভটভটি) দুই আরোহী নিহত হন। নগরীর নওদাপাড়া-বেলপুকুর বাইপাস সড়কের খলিলের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নগরীর কিশমত কুখণ্ডি এলাকার মাছ ব্যবসায়ী আব্দুল কাদের (৩০) ও কুখণ্ডি শেখপাড়া এলাকার ভটভটিচালক মারফত আলী (২৬)। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শাহ মখদুম থানার ওসি ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাছ ব্যবসায়ী আব্দুল কাদের নওদাপাড়া বাজারে মাছ বিক্রি করে ভটভটিযোগে বাড়ি ফিরছিলেন। নওদাপাড়া-বেলপুকুর বাইপাস সড়কের খলিলের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভটভটিকে চাপা দিলে ঘটনাস্থলেই কাদের ও ভটভটিচালক মারফত আলী নিহত হয়। তিনি জানান, নিহতদের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। মাগুরা প্রতিনিধি জানান, মাগুরা শহরতলীতে বুধবার সকালে একটি যাত্রীবাহী বাসের চাপায় এক মটরসাইকেল আরোহী নিহত হন। এসময় আহত হন অপর মটরসাইকেল আরোহী। পুলিশ জানায়, শহরতলীর সাজিয়াড়া এলাকায় সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দাউদ হোসেন (৩০) মাগুরা শহরতলীর ডেফুলিয়া গ্রামের তোজাম মোল্লার ছেলে। দুবাই প্রবাসী দাউদ দীর্ঘ ১৫ বছর পর গ্রামের বাড়ি বেড়াতে এসেছিলেন। আহত যুবকের নাম মোজাম হোসেন (৩৫)। তাকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার উপপরিদর্শক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ১০টার দিকে মাগুরা-যশোর সড়কের সাজিয়াড়া এলাকায় ঝিনাইদহ থেকে মাগুরামুখী একটি যাত্রীবাহী বাসকে পাশ কাটাতে গেলে মটর সাইকেলেটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পিছনের চাকায় ঢুকে যায়। এতে চালক দাউদ হোসেন ঘটনাস্থলেই মারা যায়। গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জে বুধবার ভোরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক পথচারী গোপালগঞ্জ আড়াই শ' বেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তবে নিহতের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। সদর থানার ওসি মো. বোরহান উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ডুমদিয়ায় মঙ্গলবার বিকেলে ওই পথচারীকে একটি টেম্পু চাপা দিলে সে মারাত