২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ১ অ্যানথ্রাক্স রোগী

চুয়াডাঙ্গায় একজন অ্যানথ্রাক্স রোগী সনাক্ত হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2010, 11:44 AM

Updated : 25 Aug 2022, 06:40 PM

ঝিনাইদহ, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গায় একজন অ্যানথ্রাক্স রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে দেশের বিভিন্ন জেলায় ৫৮৬ জন অ্যানথ্রাক্স রোগী সনাক্ত হল। ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের হিসাবে ১৮ অগাস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় ৫৮৫ জন এ রোগে আক্রান্ত হয়েছে। এরপর চুয়াডাঙ্গায় একজনের শরীরে এ রোগ সনাক্ত হল। আক্রান্ত সাদ্দাম হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার মাহমুজুম্মা গ্রামের বাসিন্দা। এ জেলায় এই প্রথম একজন অ্যানথ্রাক্স রোগী সনাক্ত হল। মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ওয়াহেদ আশরাফ দেলোয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মাহমুজুম্মা গ্রামের চারজন এ রোগে আক্রান্ত বলে খবর পেয়ে সোমবার চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. লোকমান হেকিম, প্রাণিসম্পদ বিভাগের উপ-পরিচালক অজয় রায়সহ একটি মেডিকেল টিম সেখানে যায়। তারা পরীক্ষা-নিরীক্ষার পর সাদ্দাম হোসেন অ্যানথ্রাক্সে আক্রান্ত বলে নিশ্চিত হন। বিডিনিউজ টোয়েন্টিফেঅর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২৫ ঘ.