২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দরে বিপুল বৈদেশিক মুদ্রা উদ্ধার

হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2010, 04:14 PM

Updated : 25 Aug 2022, 06:39 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে। বিমানবন্দরের শুল্ক কর্মকর্তারা এ খবর দিয়েছেন। রোববার রাতে শুল্ক কর্মকর্তারা দুবাইগামী এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে প্রায় দেড় কোটি টাকার সমমানের এসব মুদ্রা উদ্ধার করেন। শুল্ক কর্মকর্তারা জানান, রাত আটটায় এমিরেটস এয়ারলাইন্সের যাত্রী জাহাঙ্গীর আলমের (৪৩) ব্যাগ স্ক্যান করার সময় এতে সন্দেহজনক বস্তু থাকার বিষয়টি নিশ্চিত হয়। পরে তার ব্যাগ খুলে বিশেষভাবে কার্বন কাগজে মোড়ানো কয়েকটি প্যাকেট পাওয়া যায়। প্যাকেটগুলো থেকে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশসহ ইউরোপের কয়েকটি দেশের মুদ্রা উদ্ধার করা হয়। কাষ্টমসের সহকারী কমিশনার মো. আমানুল্লাহ রাত সোয়া আটটায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মুদ্রা উদ্ধারের খবর নিশ্চিত করে বলেন, "এখনো গণনা চলছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/এইচএ/২২১২ ঘ.