২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্টেডিয়ামে ডাকাতি: গ্রেপ্তার ২

বিশ্বকাপ ক্রিকেট ভেন্যু চট্টগ্রাম জহুর আহম্মদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে সরঞ্জাম ডাকাতিতে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2010, 02:34 PM

Updated : 25 Aug 2022, 06:39 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ক্রিকেট ভেন্যু চট্টগ্রাম জহুর আহম্মদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে সরঞ্জাম ডাকাতিতে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- নুরুল আজম (৪০) ও শাহাদাত (২৮)। দুজনই স্টেডিয়ামের উন্নয়ন কাজে নিয়োজিত বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষী। রোববার দুপুরে স্টেডিয়াম এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার ওসি বশির আহম্মেদ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ডাকাতির সময় এ দুজন স্টেডিয়ামের গেইট খুলে দিয়েছেন বলে আমরা সন্দেহ করছি। এ কারণেই তাদের গ্রেপ্তার করেছি।" জিজ্ঞাসাবাদ করলে তাদের কাছ থেকে তথ্য পাওয়া যাবে বলে আশা করছেন বশির। শুক্রবার রাতে দুর্বৃত্তরা স্টেডিয়ামের প্রহরীদের অস্ত্রের ভয় দেখিয়ে চার লাখ টাকা মূল্যের সরঞ্জাম লুট করে। এই ঘটনায় শনিবার স্টেডিয়ামের সাইট সুপারভাইজার জাহাঙ্গীর আলম বাদি হয়ে একটি ডাকাতির মামলা করেন। জাতীয় ক্রীড়া পরিষদ চট্টগ্রামের প্রকৌশলী মোখলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খোয়া যাওয়া মালামাল উদ্ধার না হলে নির্ধারিত সময়ে স্টেডিয়ামের উন্নয়ন কাজ শেষ করা সম্ভব নাও হতে পারে। আগামী ফেব্র"য়ারিতে বিশ্বকাপ ক্রিকেট শুরু হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এমআই/২০৩০ ঘ.