২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষ, আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়া শহরতলী বিরাসায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2010, 07:49 AM

Updated : 25 Aug 2022, 06:40 PM

ব্রাহ্মণবাড়িয়া, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া শহরতলী বিরাসায় দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। বিরাসা গ্রামে রোববার একটি খাস জমি দখলকে কেন্দ্র করে বিরাসা ও মেড্ডা গ্রামের বাসিন্দারা এই সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ ও ফাঁকা গুলি ছুড়ে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ১০ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি হামিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিরাসার গ্রামে একটি খাস জমি ওই গ্রামের বাসিন্দা রুস্তম আলীর দখলে রয়েছে। রোববার সকাল ১০ টার দিকে মেড্ডা গ্রামের কয়েকজন লোক জমিটি দখলে নেওয়ার জন্য বিরাসার গ্রামে যায়। ওসি জানান, বিরাসার গ্রামের বাসিন্দারা এ সময় তাদের বাধা দেয়। এক পর্যায়ে দু গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষকালে কুমিল্লা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাস সেল নিক্ষেপ ও ফাঁকা গুলি বর্ষণ করে। ওসি আরো জানান, এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৩৪৩ ঘ.