টাঙ্গাইল, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- ধলেশ্বরী নদীতে নৌকা ডুবে শুক্রবার বিকালে এক শিশুর মৃত্যু হয়েছে। তার বাবা নিখোঁজ রয়েছেন।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওয়ার্শী গ্রামে এ নৌকাডুবি হয়।
নিহত নিহার (৭) ওয়ার্শী গ্রামের বাদল মিয়ার মেয়ে।
মির্জপুর থানার ওসি হাবিবুল্লাহ জানান, বাদল মিয়া মেয়েকে নিয়ে স্থানীয় বাজার থেকে ফিরছিলেন। পথে একটি খেয়া নৌকায় করে লৌহজং নদী পার হওয়ার নৌকাটি ডুবে যায়।
নিহারের লাশ উদ্ধার করা হলেও বাদল মিয়ার খোঁজ পাওয়া যায়নি।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৭ ঘ.
bdnews24