গাজীপুর, সেপ্টম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রেন থেকে পড়ে গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক অজ্ঞাত পরিচয় তরুণীর (৩০) মৃত্যুর হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার কোনো এক সময় এই দুর্ঘটনা ঘটে। রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ ট্রেন লাইনের শ্রীপুর ও ইজ্জতপুর রেল স্টেশনের মধ্যবর্তী স্থানে তার লাশ পাওয়া যায়।
টঙ্গি রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. আলী আকবর জানান, ট্রেন থেকে পড়ে মেয়েটির ঘাড় ও বাম পা ভেঙে গেছে। তার পরনে ছিল লাল-কালো ছাপা কামিজ ও সাদা-খয়েরী চেক সেলোয়ার।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে ঢাকা রেলওয়ে থানায় একটি মামলা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৭ ঘ.
bdnews24