২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাওনের পক্ষে আবার সাফাই ডিএমপি প্রধানের

যুবলীগ নেতা ইব্রাহীমের হত্যার জন্য পরিবারের পক্ষ থেকে নূরুন্নবী চৌধুরী শাওনকে দায়ী করা হলেও ঢাকা মহানগর পুলিশের প্রধান একেএম শহীদুল হক আবারও সাফাই গাইলেন সরকারদলীয় এ সংসদ সদস্যের পক্ষে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2010, 11:39 AM

Updated : 25 Aug 2022, 06:38 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুবলীগ নেতা ইব্রাহীমের হত্যার জন্য পরিবারের পক্ষ থেকে নূরুন্নবী চৌধুরী শাওনকে দায়ী করা হলেও ঢাকা মহানগর পুলিশের প্রধান একেএম শহীদুল হক আবারও সাফাই গাইলেন সরকারদলীয় এ সংসদ সদস্যের পক্ষে। ইব্রাহীম হত্যায় শাওনের সংশ্লিষ্টতা না থাকার কথা বারবার বলে এলেও শহীদুল হক এবার বলেছেন, এ সংসদ সদস্য অতীতে অপরাধে সংশ্লিষ্ট থাকতে পারেন। বৃহস্পতিবার ডিএমপি সদরদপ্তর পুলিশের মাসিক সভার পর সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার বলেন, "সংসদ সদস্য শাওনের অতীত খারাপ থাকতে পারে। তবে ইব্রাহীমের হত্যার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই।" যুবলীগ নেতা শাওন মালিবাগ হত্যাকাণ্ড মামলার অন্যতম আসামি। তবে স